শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও লেখক সম্মিলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম-এর যুগপূর্তি উপলক্ষ্যে আগামী ২২ আগস্ট ২০২৫ শুক্রবার বেলা ২টা থেকে  কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন, সেগুনবাগিচা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য যুগপূর্তি উৎসব ও লেখক সম্মিলন।

এ আয়োজনকে কেন্দ্র করে বরাবরের মতোই লেখক ফোরাম আয়োজন করছে জাতীয় সাহিত্য প্রতিযোগিতা-২০২৫

প্রতিযোগিতার বিষয় --

  • ছড়া-কবিতা : উন্মুক্ত
  • গল্প : জুলাই বিপ্লব
  • প্রবন্ধ : রাসুলুল্লাহ সা.-এর রাজনৈতিক দর্শন

অংশগ্রহণের নিয়মাবলি--

  • প্রতিযোগিতা সদস্য-অসদস্য সবার জন্য উন্মুক্ত। ছড়া ও গল্পে শুধু শিক্ষার্থীরা অংশ নিতে পারবে আর প্রবন্ধ সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত।  
  • একজন প্রতিযোগী যেকোনো একটি বিভাগে অংশ নিতে পারবে এবং শুধু একটি লেখা পাঠাতে হবে।
  •  ছড়া ১২ থেকে ১৬ লাইনের মধ্যে লিখতে হবে। গল্প সর্বোচ্চ ১০০০ এবং প্রবন্ধ সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে লিখতে হবে।
  • প্রতিযোগিতার লেখা অপ্রকাশিত হতে হবে।
  •  প্রতিযোগিতার লেখা অপ্রকাশিত হতে হবে।
  • লেখার ভাষা প্রমিত ও চলিত বাংলায় হতে হবে এবং প্রতিযোগিতায় অসদুপায় অবলম্বন করা যাবে না।
  • লেখক ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
  •  লেখার সঙ্গে পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে।শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণি/জামাত যুক্ত করতে হবে।
  •  লেখা কম্পোজ করে ওয়ার্ড ফাইলে আমাদের নির্ধারিত মেইলে পাঠাতে হবে।
  • লেখা পাঠানোর শেষ সময় ১ আগস্ট ২০২৫। নির্ধারিত সময়ের পরে পাঠানো কোনো লেখা গ্রহণ করা হবে না।
  •  সময়ের সেরা লেখকরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
  • প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য থাকবে পর্যায়ক্রমে ৫০০০, ৩০০০ ও ২০০০ টাকা সমমূল্যেরে বই ও ক্রেস্ট। এছাড়া প্রতি বিভাগে আরও ৫জন করে মোট ১৫জনকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে।
  • নির্বাচিত লেখা ফোরামের যুগপূর্তি স্মারকে প্রকাশ করা হবে এবং যুগপূর্তি উৎসবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
  • সব ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

যোগাযোগ--
নকীব মাহমুদ
উবায়দুল হক খান 
০১৭৯০১২০৬৪৪, ০১৭৩৫৮৯১৩১৯
লেখা পাঠানোর ইমেইল: bilforam@gmail.com

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ