শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৫ আগস্ট, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান। সিরাত সাহিত্যের এই গুরুত্বপূর্ণ সংযোজনের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হবে আওয়ার ইসলাম স্টুডিওতে বাদ মাগরিব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নাসিম আরাফাত, গ্রন্থটির লেখক মাওলানা যাইনুল আবিদীন, ইয়াহয়া ইউসুফ নদভী, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদিন বাবর, কবি মুনীরুল ইসলাম, আমিন ইকবাল, হুমায়ুন আইয়ুব, হাবিবুর রহমান খানসহ খ্যাতিমান লেখকগণ।

গ্রন্থটির লেখক মাওলানা যাইনুল আবিদীন বলেন, “আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থটি সিরাত সাহিত্যের ভাণ্ডারে একটি নতুন সংযোজন। এতে সহজ ভাষায় নবীজির জীবনী তুলে ধরা হয়েছে। বইটি পাঠকের হৃদয়ে ভালোবাসা জাগাবে এবং তরুণ সমাজকে রাসূলুল্লাহ ﷺ এর আদর্শে অনুপ্রাণিত করবে বলে আশা করি। সোমবার বাদ মাগরিব আওয়ার ইসলাম স্টুডিওতে আনুষ্ঠানিক পাঠ উন্মোচন হবে। সবাইকে এই অনুষ্ঠানে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

আয়োজকরা জানিয়েছেন, পাঠ উন্মোচন অনুষ্ঠানে বইটির বিভিন্ন দিক তুলে ধরা হবে এবং সিরাত সাহিত্য নিয়ে অতিথিদের মূল্যবান আলোচনা থাকবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ