শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

এক মাসে নবীজি সা.-এর পূর্ণ সীরাত জানার চমৎকার বই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‘সীরাত কোর্স’ বইটি সীরাত শিক্ষায় এক অভিনব সংযোজন। লেখক এখানে অত্যন্ত সহজ, সংক্ষিপ্ত ও হৃদয়স্পর্শী ভঙ্গিতে নবীজি সা.-এর জীবনচরিতকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন। বইটি ৩০টি পাঠে বিভক্ত, যেখানে প্রতিদিন মাত্র এক ঘণ্টা ব্যয় করেই পাঠক ধাপে ধাপে জানতে পারবেন আরবের ইতিহাস, নবুওয়াত, হিজরত, যুদ্ধসমূহ, মক্কা-মাদীনার সমাজজীবন, নবীজির সৌন্দর্য, চরিত্র, মুজিযা, পোশাক, খাদ্যাভ্যাস, দুআ, যিকির ও দৈনন্দিন আমল।

প্রতিটি পাঠ শেষে প্রশ্নোত্তরভিত্তিক অনুশীলনী যুক্ত করা হয়েছে, যা পাঠকদের বিষয়বস্তু সহজে মনে রাখতে সহায়তা করবে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী পাঠকের জন্য বইটি উপযোগী। বইটির ভাষা সহজ ও সাবলীল, বিন্যাস চমৎকার, এবং উপস্থাপন হৃদয়গ্রাহী।

লেখক এখানে একটি অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন, ‘ট্রিপল থার্টি মেথড’: ৩০ দিনে, ৩০ ঘণ্টায়, ৩০টি পাঠে সীরাত শিক্ষা। এক কথায় বলা যায়, এটি সীরাত শিক্ষার জন্য একটি সময়োপযোগী এবং যুগান্তকারী প্রচেষ্টা।

‘সীরাত কোর্স’ শুধু পাঠ্যবই নয়; এটি মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাঠচক্র, প্রতিযোগিতা বা সীরাত সপ্তাহ আয়োজনের জন্যও আদর্শ। বইটি পাঠকের দৃষ্টিভঙ্গি ও জীবনধারা বদলে দেওয়ার মতো প্রভাব রাখে।

নবীজি সা.-কে জানার, ভালোবাসার এবং তাঁর আদর্শে জীবন গড়ার জন্য ‘সীরাত কোর্স’ বইটি প্রতিটি পরিবারের বুকশেলফে থাকা উচিত। 
বইটি সংগ্রহের জন্য যোগাযোগ: 0 1852-074737, 01819477886

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ