শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মাসিক নকীবের আয়োজনে গ্রন্থ সম্মাননা প্রতিযোগিতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব জাতীয় সিরাত শিশু সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করেছে। এর অংশ হিসেবে গ্রন্থ সম্মাননা প্রতিযোগিতাও রয়েছে।  

মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ জানান, ২০২৩-২০২৫ সালে শিশু-কিশোর সাহিত্যে প্রকাশিত সব শাখার বই জমা দিতে পারবেন লেখকরা। একজন লেখক একাধিক বিষয়ে বই জমা দিতে পারবেন।

ছড়া-কবিতা, গল্প, হরর গল্প, রম্য গল্প, ভ্রমণ, ঋতু এবং দেশ ও স্বাধীনতা বিষয়ে যেকোনো প্রবন্ধ নিবন্ধ ফিচার, কিশোর উপন্যাসসহ শিশু-কিশোর উপযোগী যেকোনো বিষয়ের বই জমা নেওয়া হবে।

বই-ইসলামিক বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন হতে হবে। দেশ-ইসলাম ও স্বাধীনতায় আঘাত করে এমন বই বিচারের জন্য মনোনীত হবে না। শিশু-কিশোরদের চিন্তা-চেতনায় বিরুপ প্রভাব ফেলে এমন বইও বিচারের জন্য মনোনীত হবে না ।

লেখককে বাংলাদেশি হতে হবে। দেশের যেকোনো বয়সী যেকোনো মত ও পথের লেখক লেখিকাগণ বই জমা দিতে পারবেন।

বিচারকার্যের জন্য কমপক্ষে দুটি বই জমা দিতে হবে। বই সুন্দর করে প্যাকেট করে পাঠাতে হবে। বইয়ের সঙ্গে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সাদা কাগজে লিখে দিতে হবে। বই মাসিক নকীবের অফিসে সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন।

বই হাতে আসার পর নকীব কর্তৃপক্ষ ক্যাটাগরি বিভাজন করবেন এবং সম্মানিত বিচারকগণ প্রত্যেক বিভাগে একজন করে সেরা লেখক ও সেরা বই নির্বাচন করবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ