রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

তিন প্রকাশনীর যৌথ উদ্যোগে সাহিত্য মজলিস ও কুইজ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাবাজারের মেশক প্রকাশন, কানন প্রকাশন এবং আল আমান পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে সাহিত্য মজলিস ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর বাংলাবাজারের কওমি মার্কেটে (৩য় তলা, ৬৫/১ প্যারিদাস রোড) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন খ্যাতিমান লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা নাসীম আরাফাত।

উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক, কথাসাহিত্যিক, মুহাদ্দিস ও গবেষক মুহাম্মদ যাইনুল আবিদীন; শিশু সাহিত্যিক, সীরাত গবেষক ও মুহাদ্দিস ইয়াহইয়া ইউসুফ নদভী; আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব; মারকাযুল ফিকহিল ইসলামী, উত্তরা, ঢাকার মুহাদ্দিস শহীদুল্লাহ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান সূচিতে রয়েছে, বাদ আসর কুরআন তেলাওয়াত, নাতে রাসুল, কবিতাপাঠ ও উদ্বোধনী আলোচনা। বাদ মাগরিব কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও প্রশ্নোত্তর, পুরস্কার বিতরণ ও দোয়া।

মনোজ্ঞ এই আয়োজনে অংশগ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কথাসাহিত্যিক, মুহাদ্দিস ও গবেষক মুহাম্মদ যাইনুল আবিদীন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ