সিসিলির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি জনপদ মাউন্ট বারবারো। সেখানে দাঁড়িয়ে আছে প্রাচীন নগরী সিসেস্তার ধ্বংসাবশেষ। গ্রিক স্থাপত্যের ডোরিক মন্দির, বিশাল নাট্যমঞ্চ আর প্রাচীন সমাধিক্ষেত্র দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করেন পর্যটকরা। তবে এই প্রাচীন নগরীর ইতিহাসে এমন একটি অধ্যায় রয়েছে, যা দীর্ঘদিন প্রায় বিস্মৃত ছিল। সেটি হলো মুসলিম সিসিলির ইতিহাস এবং পাহাড়ের ওপর নির্মিত একটি প্রাচীন মসজিদের গল্প।
১৯৮০-এর দশকের শেষ দিকে ডক্টরেট সম্পন্ন করার পর প্রত্নতত্ত্ববিদ আলেসান্দ্রা মোলিনারি সিসেস্তার দিকে মনোযোগ দেন। তখন অনেক প্রত্নতত্ত্ববিদের ধারণা ছিল, সিসেস্তার প্রাচীন ইতিহাস প্রায় উন্মোচিত হয়ে গেছে। মধ্যযুগের নতুন কোনো নিদর্শন সেখানে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
কিন্তু মোলিনারির চোখ আটকে যায় একটি ধ্বংসপ্রাপ্ত দেয়ালের অদ্ভুত অংশে। দেয়ালের বাইরে থেকে দেখতে আয়তাকার হলেও ভেতরে ছিল একটি কুলুঙ্গি। এটি দীর্ঘ ও নিচু একটি স্থাপনার দক্ষিণ পাশে ব