নিজস্ব প্রতিবেদক
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন, কর্ম, আদর্শ ও শিক্ষার ওপর মানসম্মত ও গবেষণানির্ভর বই প্রকাশের উদ্যোগ নিয়েছে সীরাতচর্চা ও গবেষণাকেন্দ্র ‘সীরাতকেন্দ্র’। এ লক্ষ্যে লেখক, গবেষক ও অনুবাদকদের কাছ থেকে মৌলিক ও অনূদিত পাণ্ডুলিপি আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পাণ্ডুলিপি জমা দিতে পারবেন।
সীরাতকেন্দ্র জানিয়েছে, সিরাত কেবল ইতিহাসের পাঠ নয়; বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় এক অনন্য আদর্শ। এ আদর্শ গভীরভাবে অনুধাবন, বিশ্লেষণ ও পাঠকের সামনে প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে নতুন গবেষণা, নির্ভরযোগ্য তথ্যসূত্র ও মননশীল সাহিত্যকর্ম প্রয়োজন। এ লক্ষ্যেই নতুন বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি যেসব বিষয়ে পাণ্ডুলিপি আহ্বান করেছে, সেগুলোর মধ্যে রয়েছে—রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল