সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মালদ্বীপে গাজাবাসীর জন্য অর্থ সংগ্রহ, এগিয়ে আসছেন বাংলাদেশিরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজাবাসীর পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করছেন মালদ্বীপের স্থানীয় অভিনেতা ও অভিনেত্রীরা। এ উদ্যোগে শামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

রাজধানীর মালের বিভিন্ন পিকনিক স্পট থেকে এ অর্থ সংগ্রহ করা হচ্ছে। এ ফান্ডে অর্থ দিয়ে সাহায্য করছেন দেশটিতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা। 

এদিকে, নিরপরাধ ফিলিস্তানিদের ওপর দখলদার ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মালের প্রধান সড়কে ফিলিস্তানি পতাকাবাহী পিকআপ-ভ্যান প্রদক্ষিণ করেছে। মালদ্বীপের পিকআপ-ভ্যান ড্রাইভার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের উদ্যোগে পিকআপ-ভ্যানগুলো সড়ক প্রদক্ষিণ করে। এসময় সবাই ফ্রি ফিলিস্তিন বলে আওয়াজ তোলেন।

শতভাগ মুসলিম দেশ মালদ্বীপের স্থানীয়রা মনে করেন, বিপদগ্রস্ত অসহায় ফিলিস্তানিদের সহযোগিতা করা বিশ্বের প্রতিটি  মুসলমানদের ঈমানী দায়িত্ব। তারা সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধের মাধ্যমে ইসরাইলকে প্রতিহত করার প্রত্যাশা কামনা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ