সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কাতারে কুমিল্লা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| কে.এম. সুহেল আহমদ ||
কাতার 

কাতারে কুমিল্লা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ মার্চ (শুক্রবার ) রাজধানী দোহার ঘরোয়া রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক কাজী শামীমের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দূতাবাসের সামরিক উপদেষ্টা খায়ের উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভপতিমণ্ডলীর সদস্য সফিকুল ইসলাম তালুকদার বাবু, জসিম উদ্দিন দুলাল, হাজী বাসার সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আমিনুল হক, ব্যাংকার শাহাদাৎ হোসেন নাসির, নূরুল আবছার বাবুল, আবদুর রাজ্জাক,মোহাম্মাদ আশরাফুল ইসলাম ও আবদুল মালেক। 

কুমিল্লা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন আঞ্চলিক সমিতিকে দেওয়া হয় শুভেচ্ছা স্বরূপ সমিতির লোগো সম্বলিত মগ।

এসময় কুমিল্লা সমিতিকে শুভেচ্ছা জানান ঢাকা সমিতি, চট্টগ্রাম সমিতি, ব্রাহ্মণবাড়ীয়া জেলা, সিলেট জালালাবাদ, মিরসরাই সমিতি, রাঙ্গুনিয়া সমিতি ও মাদারীপুর জেলাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কাতারস্থ কুমিল্লাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ ছিলো। মুফতি ফজলুর রহমান ত্বোহার দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ