সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

নিউইয়র্কে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের নতুন শাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খোলা হয়েছে দেশের রাজধানীর কুড়িলে অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের নতুন শাখা। 

দেশের বরেণ্য আলেম মুফতি মিজানুর রহমান সাঈদ প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির নিউইয়র্ক শাখায় বর্তমানে দারুল ইফতা তাখাসসুস ফিল্ ইফতা কোর্সে ভর্তি চলছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, নিউইয়র্কের ব্রঙ্কস, ২৩৫১ নিউবল্ড এভিনিউ অবস্থিত জামেয়া বায়তুল আমানে উদ্বোধনী ক্লাস শুরু হবে ৬ নভেম্বর বুধবার, রাত ৮ টা।

দরস দিবেন জাস্টিস আল্লামা তাকী উসমানী-এর সুযোগ্য শাগরিদ, বরেণ্য ফকীহ ও মুহাদ্দিস, ওআইসিভুক্ত আন্তর্জাতিক ফিকহ্ একাডেমির সদস্য শায়খ মুফতি মিজানুর রহমান সাঈদ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ