সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের জনগণের প্রতি ইউরোপ জমিয়তের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক বছর আগে, জুলাই-আগস্ট মাসে আমাদের প্রিয় মাতৃভূমি এক ঐতিহাসিক গণ-আন্দোলনের সাক্ষী হয়েছিল। সেই বিপ্লব ছিল নিপীড়ন, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতির দৃপ্ত উচ্চারণ, ছিল গণতন্ত্র ও ন্যায়ের পথে নতুন যাত্রার সূচনা। তরুণ-প্রবীণ সকল শ্রেণির মানুষের সম্মিলিত আত্মত্যাগ এবং সাহসিকতায় রচিত সেই অধ্যায় আজও আমাদের চেতনায় অনন্ত অনুপ্রেরণার উৎস।

বুধবার (২ জুন) জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ-এর সভাপতি মুফতি আবদুল হান্নান, মহাসচিব মুফতি মওসুফ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সাইফুর রহমান এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। তারা আরও বলেন, “জুলাই-আগস্টের বিপ্লব নিছক একটি সময়কালীন আন্দোলন নয়, এটি ছিল মানবিক মূল্যবোধ, স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় মুহূর্ত। আমরা সেই বিপ্লবের স্মৃতিকে গভীর শ্রদ্ধা ও সচেতন চেতনায় স্মরণ করছি। তবে বিপ্লবের গন্তব্যে পৌঁছাতে এখনও অনেক পথ বাকি।”

বিবৃতিতে তাঁরা বলেন, বর্তমান বাস্তবতায় দেশের জনগণ নানামুখী সংকটে বিপর্যস্ত—অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অস্থিরতা এবং সুবিচারের অভাব জনজীবনে চাপ সৃষ্টি করছে। এই পটভূমিতে প্রয়োজন একটি নতুন ঐক্যের ভিত্তিতে এগিয়ে চলা।

তাঁরা দেশের নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি বিপ্লবের প্রেরণাকে আমাদের নৈতিক ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। এছাড়াও দমননীতি ও দাঙ্গাবাজির বিরুদ্ধে সকলে মিলে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান তারা।

তাঁদের মতে, একটি জাতির চেতনায় যদি ন্যায়, মানবতা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জাগ্রত থাকে—তবে কোনো অন্যায়ই দীর্ঘস্থায়ী হতে পারে না। আর সেই চেতনা থেকেই দেশের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ