বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

অন্ধ হাফেজ, রসুলপুর পীর সাহেব ইন্তেকাল করেছেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

নাটোরের রসুলপুর বাইতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও‌ রসুলপুর পীর নামে পরিচিত হাফেজ মাওলানা শাহ্ আব্দুল মতিন নেছারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার দিবাগত রাত ১টা ১০মিনিটে বার্ধক্যজনিত কারণে নাটোর শহরের বাসভবনে মারা যান।

তিনি রাজবাড়ি জেলার রসুলপুর এলাকার বাসিন্দা। রাতেই তার লাশ নাটোর থেকে রসুলপুর নিয়ে যাওয়া হয়।  তার কফিন বহনকারী গাড়িতে থাকা নাটোরের মুরিদ হাসিনুর রহমান হাসু এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজ বিকেল ৩টায় রসুলপুরে তার প্রতিষ্ঠিত মাদরাসা মরহুমের ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

নাটোর জেলায় তার ব্যাপক ভক্ত রয়েছেন। তারা জানাজায় অংশ নিতে বিভিন্ন পরিবহনের রওনা হয়েছেন ইতিমধ্যে। তার মৃত্যুতে ভক্ত, মুরিদসহ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ