বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: দোষীদের শাস্তির দাবী খেলাফত মজলিসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভৈরবে ট্রেন দুর্ঘনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলটির আমীর আল্লামা ইসমাঈল নুরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে বলেছেন, এভাবে বার বার ট্রেন দুর্ঘটনা কেন হচ্ছে তা খুজে বের করতে একটি শক্তিশালী ও কার্যকরী তদন্ত কমিটি গঠন ও দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, অতীতে এধরণের ঘটনা অনেক ঘটেছে কিন্তুু সেগুলোর সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার না হওয়ায় বার বার এরকম মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা ঘটছে ।

ট্রেন দুর্ঘটনায় নিহদের রুহের মাগফিরাত ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ