বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

ফরিদাবাদ মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল গণী ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| আদিয়াত হাসান ||

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস (শায়খে সানী) মাওলানা আবদুল গণী ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন তার জামাতা মাওলানা মাসুদ। তিনি জানান, আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি ছিলেন।

এর আগে, সোমবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ২ টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার তাকে আইসিউতে নেওয়া হয়। 

প্রসঙ্গত, ৭০ বছর বয়সী প্রবীণ এ আলেমের ২০১৬ সালে পাকস্থালিতে ক্যান্সার ধরা পড়ে। দেশে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার উদ্দেশ্য  ২০১৭ সালে তাকে ভারতে নেওয়া হয়। ভারতের কলকাতা সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধীনে দীর্ঘদিন  চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে গত কয়েক মাস আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে আবারো তার অবস্থার অবনতি ঘটে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ