বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আলেম মুক্তিযোদ্ধা ও লেখক আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

শোকবার্তায় তিনি বলেন- জাতি বহুমাত্রিক প্রতিভাবান একজন আলেমকে হারিয়েছে।

দেশপ্রেমিক সুনাগরিক ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন মহিরুহকে হারিয়েছে।

তিনি একাধারে আলেম, লেখক, ও গবেষক গুণের অধিকারী ছিলেন।

ব্যক্তিগতভাবে তার সাথে বেশ কিছু স্মৃতি আছে। একাধিক আচার-অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হয়েছে। তার মুখে বিভিন্ন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছি।আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিন। তার শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ