বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

উত্তরার দিয়াবাড়ি লেকে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার উত্তরার দিয়াবাড়ি লেকে গোসলে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (৪ মে) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, আজ বিকেলে পৌনে তিনটার দিকে খবর পাওয়া যায় দিয়াবাড়ি এলাকায় একটি লেকে দুই কিশোর ডুবে গেছে। তাৎক্ষণিক গিয়ে অভিযান চালিয়ে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিয়মানুযায়ী দুই কিশোরের মরদেহ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বলেন, দুপুর ২টার দিকে ৫ বন্ধু দিয়াবাড়ি ১৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রাউন্ড ব্রিজের পাশে একটি লেকে গোসলে নামে। একপর্যায়ে তাদের মধ্য থেকে আশরাফ ও অপর আরেকজন বন্ধু পানিতে তলিয়ে যায়। বাকি তিন বন্ধু তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি বলেন, এখন পর্যন্ত আশরাফ (১৪) নামে একজনের পরিচয় শনাক্ত করেছে তার পরিবার। আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ