রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

টমটমের সিরিয়াল নিয়ে গ্রাম্য দাঙ্গায় নিহত ৩ জনের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ (বানিয়াচং প্রতিনিধি) :

বানিয়াচংয়ে টমটমের সিরিয়ালকে কেন্দ্র করে গ্রাম্য দাঙ্গায় নিহত ৩ জনের দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকালে ১৩ নং মন্দরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে এলাকার কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং- আজমিরীগঞ্জ)আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক সাংসদ ও হবিগঞ্জ জজ কোর্টের  পিপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন খান,  বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হকসহ এলাকার লোকজন।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, টমটমের সিরিয়ালকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরি ইউনিয়নের আগুয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে  ৩ জন নিহত হন।

নিহতরা হলেন-আগুয়া গ্রামের শুকুর মিয়ার পুত্র আব্দুল কাদির (২৫), বজলু মিয়ার পুত্র সিরাজ মিয়া (৫০) ও আলীরাজ মিয়ার পুত্র লিলু মিয়া (৪০)। এ ঘটনায় আহত হন উভয়পক্ষের প্রায় শতাধিক লোক।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ