শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রনায়ক মাওলানা হাতেম আলী’র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রনায়ক, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা হাতেম আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, তিনি আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর জানাযা বাদ আছর সোনারগাঁও পরমেশ্বরদী মাদরাসায় অনুষ্ঠিত হবে।

মাওলানা হাতেম আলী ব্যক্তিগত জীবনে শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ. এর সাগরেদ ও হযরত হাফেজ্জি হুজুরের খলিফা ছিলেন।

প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শায়েখ শারফুদ্দিন আবু তাওয়ামা রহ. এর ইন্তেকালের ৭শ বছর পর তিনি সোনারগাঁওয়ে হাদিসের দরস পুনঃরায় চালু করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ