সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

চরমোনাইর পীরের বড় ভাই মাওলানা মোমতাজুল করীম মোশতাকের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর বড় ভাই, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এবং মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম রহ. এর বড় সাহেবজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ মোহাম্মদ মোমতাজুল করীম মোশতাক (৭০) এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) বেলা ২ টা ৩০ মিনিটের দিকে চরমোনাই মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন দলের আমীর হযরত পীর সাহেব চরমোনাই। পরে তাকে চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে বাবা সৈয়দ ফজলুল করীম রহ. ও দাদা সৈয়দ এছহাক রহ. এর পাশে দাফন করা হয়।