শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ভারতের শক্তিমান লেখক নাদিম আল-ওয়াজিদি আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা নাদিম আল ওয়াজিদি

|| আবুল ফাতাহ কাসেমি ||

ভারতের প্রখ্যাত লেখক ও প্রকাশনি প্রতিষ্ঠান দারুল কিতাবের স্বত্বাধিকারী মাওলানা নাদিম আল ওয়াজিদি (৭০) আমেরিকার একটি হাসপাতালে গতকাল রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক ফেইসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে বিখ্যাত দাঈ মাওলানা ইয়াসির নাদিম।

জানা যায়, মাওলানা নাদিম আল-ওয়াজিদি চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছিলেন। সেখানেই তিনি ইন্তেকাল করেছেন।

মাওলানা নাদিম আল-ওয়াজিদি- ছিলেন দেওবন্দের প্রসিদ্ধ কুতুব খানা “দারুল কিতাব” এর স্বত্বাধিকারী। উর্দু ভাষার শক্তিমান লেখক। ভারতের দৈনিক ইনকিলাব ও রোজনামা বোম্বাই এর নিয়মিত কলাম লেখক। বহু দীনি কিতাবের লেখক ও অনুবাদক। দারুল উলুম দেওবন্দের মায়ায়ে নাজ ফাজিল। দেওবন্দ থেকে প্রকাশিত মাসিক তরজুমানে দেওবন্দ পত্রিকার সম্পাদক।

এ লেখক ১৯৫৪ সালের ২৩ জুলাই জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা হজরত মাওলানা ওয়াজিদ হুসাইন সাহেব- রাহিমাহুল্লাহ ছিলেন জামেয়া তালিমুদ্দীন ডাবেল'র শাইখুল হাদিস। তাঁর ছেলে ড. ইয়াসির নাদিম আল-ওয়াজিদি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তিনি শক্তিমান একজন ধর্মতত্ত্ববিদ ও মুনাজির।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ