রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

রাজধানীর পীর ইয়ামেনী মসজিদের ইমামের ইন্তেকাল, দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর গুলিস্তান  পীর ইয়ামেনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম সোমবার ৩০ ডিসেম্বর দুপুর ১২.৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মসজিদের ইমাম সাহেবের কক্ষে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে মুসল্লী ও ভক্তদের মাঝে।

তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারঘড়িয়া গ্রামের মাওলানা এরশাদুল ইসলাম রহ. এর একমাত্র সন্তান। তার পিতা ছিলেন সাতবর্গ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার ৩ জানুয়ারী বাদ জুমা পীর ইয়ামেনী জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া পরিচালনা করেন পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ