রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

চটকিবাড়ি হুজুরের ইন্তেকাল,দেশজুড়ে শোকের ছায়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর কিংবদন্তি আলেম মাওলানা শফিকুল্লাহ এম এম (চটকিবাড়ি হুজুর) আজ রবিবার (১৬ মার্চ) রাত ৯টা ২৪ মিনিটে মাইজদী আদর হসপিটালে ইন্তেকাল করেছেন! ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।

মাওলানা শফিকুল্লাহ এম এম (চটকিবাড়ি হুজুর)-এর ইন্তেকাল যেন আকাশ থেকে ছুটে পড়া তারকাপুঞ্জের বিদায়। তাঁর চলে যাওয়া যেন উত্তাল সমুদ্রে যাত্রী রেখে নাবিক হারিয়ে যাওয়া। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য ছাত্র এবং ভক্তবৃন্দ রেখে যান।

নূরানী শিক্ষাধারায় মাওলানা শফিকুল্লাহ এম এম রা.-এর অসামান্য অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। কারী বেলায়েত সাহেব রহ. এর খুব কাছের একজন সহকর্মী ও আস্থাভাজন ছিলেন তিনি। ছিলেন মাওলানা ইসহাক ওবায়দী রহ. —এর ঘনিষ্ঠ এক প্রিয়ভাজন।

আগামীকাল (সোমবার ১৭ মার্চ) দুপুরে বেলা ১২টায় চরজব্বর আট-কপালিয়া কলেজ মাঠে হযরত রহ. এর জানাযা অনুষ্ঠিত হবে। দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়ার আবেদন জানিয়েছেন তাঁর বড় ছেলে মাওলানা আশরাফ আলী দিদার।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ