শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আলমডাঙ্গায় 'ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ) : জীবন ও কর্ম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ২ মে ২০২৫ খ্রি. শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 'ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ) : জীবন ও কর্ম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক কালচারাল সেন্টার আবর্তন এ সেমিনারের আয়োজন করে। মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আল ইমরান বকুল। এরপর ইসলামি সংগীত পরিবেশন করেন তাওহিদুল ইসলাম খান।

শহরের হাজিমোড়ে অবস্থিত লায়লা কনভেনশন হলে বাদ মাগরিব অনুষ্ঠিত এ প্রোগ্রামের আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা ইমদাদুল হক।

সেমিনারের মূল আলোচক ছিলেন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ)-এর পুত্র এবং আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহের চেয়ারম্যান শায়খ উসামা খোন্দকার এবং আস-সুন্নাহ ট্রাস্টের সেক্রেটারি জবাব আব্দুর রহমান। আলোচকগণ তাদের আলোচনায় আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ)_এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন। হলভর্তি সকল শ্রেণি-পেশার মানুষ পিনপতন নীরবতায় শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শোনেন।

সবশেষে সমাপনী বক্তব্য প্রদান ও মুনাজাত পরিচালনা করেন ডা. শাফায়েতুল ইসলাম হিরো।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ