শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

মিরপুর জামেউল উলুম মাদরাসার সাবেক নায়েবে মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের জামেউল উলুমের সাবেক নায়েবে মুহতামিম ও নাজিমে তালিমাত মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার (১৮ মে) সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১২ মে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে সিলেটের ওই হাসপাতালে ভর্তি করে সিসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।

মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরীর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে। আজ বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

বিশিষ্ট এই মুহাদ্দিস জামেউল উলুম ছাড়াও হবিগঞ্জের উমেদনগর মাদরাসা এবং ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকামে শিক্ষকতা করেছেন।

মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরী অত্যন্ত ছাত্রবান্ধব ছিলেন। তাঁর ইন্তেকালে ছাত্র ও ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর স্মৃতিচারণ করছেন এবং শোক জানাচ্ছেন।

ছাত্ররা জানান, মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরী ছিলেন ছাত্র গড়ার মহান কারিগর। অত্যন্ত পরিশ্রমী আলেম ছিলেন। তিনি জীবনভর ইলমের আলো ছড়িয়েছেন। তাঁকে যেন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন সেই দোয়া করছেন সবাই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ