রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

ভোলার বিশিষ্ট আলেম মাওলানা ওমর ফারুকের ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বীপজেলা ভোলার বিশিষ্ট আলেম, হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)


বৃহস্পতিবার (২২ মে) রাত দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


মাওলানা ওমর ফারুক প্রায় ৪০ বছর ধরে নিজের প্রতিষ্ঠিত ভোলা দারুল উলুম আজিজিয়া মাদরাসায় মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে কোরআনের খেদমত করেছেন।
তিনি অত্যন্ত মিষ্টভাষী ওয়ায়েজ ছিলেন। বুজুর্গ আলেম হিসেবেও তার পরিচিতি ছিল। দেশ-বিদেশে তাঁর অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন।

 
মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 


প্রসঙ্গত, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দারুল উলূম হাটহাজারীর ফারেগ। তিনি হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর খাদেম ছিলেন। তিনি নিজেও হেফাজত নেতা ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ