রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মাদরাসার মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধর্মপুর জমিরিয়া গোলছাফা মাদরাসার মুহতামিম মাওলানা নুরুজ্জালাল (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই মাদরাসা পরিচালক কর্মস্থলের পাশে কিছু জমিতে ধান চাষ করেছিলেন। উৎপাদিত ধান বৈদ্যুতিক পাখা দিয়ে ঝাড়তে গিয়ে অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিথর হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে নাজিরহাটস্থ ফটিকছড়ি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ