শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ফেরি থেকে নদীতে অটোরিকশা, অবশেষে মিলল শাশুড়ি-পুত্রবধূর লাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদ করতে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে মেঘনা নদীতে ডুবে যাওয়া শাশুড়ি ও পুত্রবধূর মরদেহ প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সিএনজিচালিত অটোরিকশাটির ভেতর থেকে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করে। একই সময় ডুবে যাওয়া অটোরিকশাটিও নদী থেকে তোলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা সাগর মিয়া ঈদ উপলক্ষে শনিবার ভোরে ঢাকার বাসা থেকে মা খালেদা বেগম (৫৫), স্ত্রী ফারজানা বেগম (২৮) এবং ছোট ভাই কামাল মিয়াকে (২২) সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় গ্রামের উদ্দেশে রওনা দেন।

ভোর ৫টার দিকে তারা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে পৌঁছান। ফেরিতে উঠতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি মেঘনা নদীতে পড়ে যায়।

ঘটনার সময় সিএনজি চালক কুদ্দুস মিয়া, যাত্রী সাগর মিয়া ও তার ভাই কামাল মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাগরের মা ও স্ত্রী নদীতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ ঘণ্টার অভিযানের পর সন্ধ্যায় নদীতে ডুবে থাকা অটোরিকশার ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, “উদ্ধার হওয়া মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা প্রক্রিয়াধীন।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ