শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সিলেটের বিশিষ্ট শাইখুল হাদিস কিয়ামপুরী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের বিশিষ্ট শাইখুল হাদিস, উস্তাজুল আসাতিজা মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

সোমবার (১৬ জুন) তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা কিয়ামপুরীর ছেলে আবু রায়হান ফেসবুকে লিখেন- আমার আব্বা শায়খুল হাদিস কিয়ামপুরী দামাত বারাকাতুহু অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হৃদরোগজনিত সমস্যার কারণে আব্বা বিশেষ পরিচর্যায় রয়েছেন। আব্বার সাথে দেখা করা বা ফোনে আলাপ না করে সবার প্রতি আব্বার সুস্থতার জন্যে বিশেষ অনুরোধ করছি।

সিলেটের শীর্ষ আলেমদের একজন মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী। তিনি বেফাকের সাবেক সভাপতি আল্লামা নূর আহমদ গহরপুরী রহ.-এর খলিফা। প্রায় ৫৪ বছর ধরে তিনি হাদিসের খেদমত করছেন।

মাওলানা কিয়ামপুরী জামেয়া আনওয়ারুল উলুম উমরপুর বাজার মাদরাসা ছাড়াও বিভিন্ন মাদরাসার শাইখুল হাদিস। এছাড়া অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মুরব্বি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ