'দাদা, শহীদি মৃত্যুই সর্বোত্তম। শহীদরা আল্লাহর নির্বাচিত বান্দা। তারা কোনো বিচার ছাড়াই জান্নাতে যাবে। তারা হলেন রহমানের মেহমান।'
২১ বছর বয়সী কুরআনের হাফেজ মো. নাসির ইসলাম জুলাই বিপ্লবে শহীদ হওয়ার মাত্র কিছুদিন আগে তার দাদার কাছে কথাগুলো বলেছিলেন।
রংপুরের কাউনিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম প্রাণনাথে বসে বাসস প্রতিনিধির কাছে এসব স্মৃতি রোমন্থন করেন শহীদ নাসিরের ৭৬ বছর বয়সী দাদা মো. মকসেদ আলী।
গাজীপুর জেলার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী শাখা)-র আলিম প্রথম বর্ষের ছাত্র হাফেজ নাসির ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদ-মাদরাসা-প্রিয় এক মেধাবী যুবক।
২০২৪ সালের ২০ জুলাই নিজের মাদরাসার সামনে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী বিশালবিক্ষোভà§