শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বিদ্যুস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম হাফেজ তাসমিনা হাসান সাজিদ (১৩)।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাজিদ একই এলাকায় নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো। সে উপজেলার আধুনগর ইউনিয়নের আজাদের ছেলে ও লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহ আলম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সে মাদরাসা থেকে ফিরে খাবার খেয়ে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। হঠাৎ বাড়ির অদূরে সাতগড়িয়া পাড়া মাদরাসা সংলগ্ন এলাকায় পুকুরে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনিকা জানান, হাসপাতালে আনার আগেই ওই শিশুটি মারা গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ