বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মসজিদে নামাজ পড়ে বাসার জন্য পান কিনে বাড়ি ফেরার পথে চিটাগাং রোডের হিরাঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
শহীদ মনির হোসেন (৫৪) ছিলেন কুমিল্লার মনোরগঞ্জ উপজেলার তালতলা দাদঘর এলাকার আমিন বাড়ির বাসিন্দা। তার বাবা মো. মনতাজুর রহমান ও মা সাদিকা বেগম।
পরিবার সূত্রে জানা যায়, নিহত মনির হোসেন ঢাকার চিটাগাং রোডের হিরাঝিল এলাকায় পাইনাদি নতুন মহল্লার পিএম মোড় এলাকার (পিএম টাওয়ার সমিতির বিল্ডিং)-এর কেয়ারটেকার ছিলেন। তিনি পরিবার নিয়ে এইচ-এ ২২২, পাইনাদি নতুন মহল্লা এলাকায় থাকতেন।
নিহত মনির হোসেনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে মোহাম্মদ সবুজ হোসেন (৩২) একজন প্রবাসী শ্রমিক। মেজ মেয়ে মেনু আক্তার (৩০) বিবাহিত। ছোট ছেলে সাব্বির হোসেন (২১) বেকার জীবন যাপন করছেন। মনির হোসেনের স্ত্রী নুরজাহান বেগম একজন গৃহিণী (৪৫)।
২০২৪ সালের ২০ জুলাই তিনি প্রতিদিনের মতো দুপুরের খাবার খেয়ে কাজে যান। পরে বিকালে আসর নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে অন্য মুসল্লিদের সাথে বের হন। এর পর পান কিনে বাড়ি ফেরার পথে চিটাগাং রোডের হিরাঝিল এলাকা