শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আমার দেশ পত্রিকার সম্পাদকের মাতার ইন্তেকালে পীর সাহেব দেওনার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের শ্রদ্ধেয় মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ক‌ওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব দেওনা। আজ রোববার (৬ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এই শোক জানান তিনি।

তিনি শোকবার্তায় বলেন, মরহুমা ছিলেন একজন আদর্শ গৃহিণী, ধার্মিক, পরহেযগার ও সন্তানকে ইসলামী আদর্শে গড়ে তোলার আলোকবর্তিকা। 

তিনি মরহুমার মাগফেরাত কামনা করে বলেন,আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, কবরকে শান্তিময় করে তোলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

উল্লেখ্য, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ