শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

মাদরাসা থেকে পালিয়ে নদীতে গোসল, প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুরের বদরগঞ্জের যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদরাসার দুই ছাত্র মারা গেছে। রোববার (৬ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী রোববার দুপুরে যমুনেশ্বরী নদী থেকে শিক্ষার্থী মেহেদী হাসান সিয়ামকে (১৩) উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বিকাল সাড়ে পাঁচটায় নদী থেকে আলীফ হোসেনের (১২) লাশ উদ্ধার করা হয়।

পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা থেকে সকালে মেহেদী হাসান সিয়াম, আলীফ হোসেন ও আল হুসাইন পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে যমুনেশ্বরী নদীতে পাকেরমাতা ব্রিজের নিচে মেহেদী হাসান সিয়ামকে পাওয়া যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে যমুনেশ্বরী নদীতে আলিফের লাশ দেখতে পায় স্থানীয়রা।

সিয়ামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আর আলিফের বাড়ি দিনাজপুরের পার্বতীরপুর উপজেলায়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর জানান, যমুনেশ্বরী নদী থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। একজন পুলিশ হেফাজতে রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ