রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

মুফতী সুহাইল আব্দুল কাইয়ুমের ছোট ছেলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিআ ইসলামিয়া ঢাকা-এর শিক্ষাসচিব মুফতী সুহাইল আব্দুল কাইয়ুমের ছোট ছেলে, চার বছর বয়সী আহমাদ, আজ (বুধবার) বাদ আসর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, আহমাদ গত ৮-১০ মাস যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে শিশুটি। শিশু আহমাদের জানাজা আজ রাত ১১টায় কিশোরগঞ্জ জেলার দৌলতপুরের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

আহমাদের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তা'আলা শিশু আহমাদকে জান্নাতের সবুজ পাখিদের অন্তর্ভুক্ত করুন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ