শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাদের মরদেহ ভেসে উঠে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। তবে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে থাকত সে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাকিব ও মানিক একসঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিব-মানিকদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ উত্তর খাশিয়াল গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ