শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বিজয় র‌্যালি থেকে ফেরার পথে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার ইন্তেকাল, মহাসচিবের শোক

এম. মোশাররফ হোসাইন
এম. মোশাররফ হোসাইন
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক, ছোট কুমিরা বাইতুল কুরআন মাদরাসার পরিচালক এবং বায়তুল হাসান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জালাল উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘বিজয় র‌্যালি’ থেকে ফেরার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার নামাজে জানাজা ও দাফন নিজ বাড়িতে রাত ৯টা ১৫ মিনিটে সম্পন্ন হয়। 

মাওলানা জালাল উদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।  তিনি সীতাকুণ্ডে পড়াশোনা করেন এবং সেখানে শিক্ষক ও ইমাম হিসেবে এলাকায় ইসলামি শিক্ষা ও দাওয়াতি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এক শোকবার্তায় তিনি বলেন, ‘মাওলানা জালাল উদ্দিন (রহ.) ছিলেন একজন একনিষ্ঠ আলেম, দায়ী ও সংগঠক। তার ইন্তেকালে সংগঠন একজন আদর্শবান, নীতিবান ও পরিশ্রমী নেতাকে হারাল।’

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ