বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

সৌদির গ্র্যান্ড মুফতির ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান এর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের সম্মানিত গ্র্যান্ড মুফতির ইন্তেকালের সংবাদে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

(বুধবার) এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম গ্র্যান্ড মুফতি আজীবন আল্লাহর দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি ইসলামী শরীয়তের প্রচার-প্রসার, হালাল-হারামের স্পষ্ট ব্যাখ্যা প্রদান, উম্মাহর ঐক্য ও কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্ব বিশ্ব মুসলিম উম্মাহর জন্য পথপ্রদর্শক ছিল।

চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান আরও বলেন, গ্র্যান্ড মুফতির ইন্তেকালে বিশ্ব মুসলিম উম্মাহ একজন শ্রেষ্ঠ আলেম ও অভিভাবকসুলভ প্রজ্ঞাবান নেতাকে হারালো, যা এক অপূরণীয় ক্ষতি। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ মুসলিম উম্মাহকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ