শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় পীর সাহেব চরমোনাই এর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অগ্নিকাণ্ড প্রতিবছর বহুমানুষের জীবনহানীর কারণ হয়; অগ্নি নিরাপত্তায় আইনের কঠোর প্রয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই
 
আজ ১৫ অক্টোবর [বুধবার] এক বিবৃতিতে গতকাল মিরপুরে পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সাথে নিহতদের পরিবার ও আহতের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 
পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশে প্রতিবছর অগ্নিকাণ্ডে বহুসংখ্যক মানুষ মারা যায়। অগ্নিকাণ্ডের পরে একধরনের তোড়জোর শুরু হলেও কিছুদিনের মধ্যেই তা স্তিমিত হয়ে যায়। অগ্নিপ্রতিরোধী বিদ্যমান আইনগুলোর কোন বাস্তবায়ন হয় না, নজরদারী হয় না। আবার সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে অনেক আইন অনুসরণ করাও সম্ভব হয় না। সার্বিক অব্যবস্থাপনার কারণে নিরিহ মানুষের প্রাণহানী ঘটেই চলছে। একটি সভ্য দেশে এই পরিস্থিতি সহ্য করার মতো না। তাই অবিলম্বে অগ্নিনিরাপত্তাসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা করতে হবে এবং সরকারী দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টি করে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
 
পীর সাহেব চরমোনাই দাবী জানিয়ে বলেন, নিহত ব্যক্তিদের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ