বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মাওলানা নুরুল হুদা ফয়েজী সোমবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মাওলানা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি সারাদেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারাদেশে বেশ প্রসিদ্ধ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ