শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

মাওলানা নূরুল হুদা ফয়েজীর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজীর ইন্তেকালে বেফাক সভাপতি মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, সহ-সভাপতিবৃন্দ ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (১২ নভেম্বর) তাঁরা শোকবার্তায় বলেন, কর্মজীবনে ইসলামি কার্যক্রমের নানা অঙ্গনে তিনি অবদান রেখেছেন। বহু গুণের অধিকারী এই আলেম দেশ বিদেশে অসংখ্য ছাত্র ও ভক্ত রেখে গেছেন। ইসলামি শিক্ষা সম্প্রসারণে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বেফাকের মুরুব্বীগণ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন। তাঁরা শোকসন্তপ্ত আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।

প্রসঙ্গত, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ