শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কর্মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনি মোটরসাইকেল শোডাউনে গিয়ে নূর আলম (৫৮) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি রংপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলীর ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন নূর আলম।

শোডাউনটি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে নূর আলমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে গিয়ে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। নূর আলম দুর্ঘটনার শিকার হওয়ার পরয় তার পেছনে থাকা আরও দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নূর আলমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে বের হওয়া মোটরসাইকেল শোডাউনটি সদর ইউনিয়ন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ি, ও বেতগাড়ি ইউনিয়ন হয়ে বুড়িরহাট ঈদগাহ্ মাঠে এসে শেষ হয়।  প্রায় ১০ থেকে ১২ কিলোমিটারজুড়ে বিস্তৃত ছিল এই শোডাউন।

শোডাউন শেষে সমাবেশে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী রায়হান সিরাজী বলেন, আজকে হাজার হাজার মোটরসাইকেল ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।

সমাবেশে জেলা জামায়াতে ইসলামী সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আবদুল গণি, উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহাবুবুল আলম, সাবেক উপজেলা আমির অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ