বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

খেলাফত মজলিস চাটখিল উপজেলা সাধারণ সম্পাদকের ইন্তেকাল, শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস নোয়াখালী চাটখিল উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল্লাহ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি একটি জামে মসজিদের খতিব ও দাখিল মাদরাসার সহ-সুপার হিসেবে দায়িত্বপালন করেছেন।

শুক্রবার রাত ৮টায় চাটখিল নোয়খলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের বাড়ীতে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং মরহুমের আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

হাফেজ মাওলানা শহিদুল্লাহর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। নেতৃবৃন্দ মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর কর্মতৎপরতা মহান আল্লাহ কবুল করুন।

খেলাফত মজলিস চাটখিল উপজেলা সাধারণ সম্পাদকের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, চাটখিল উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ