বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশে দাওয়াতি সফরে এসে পাকিস্তানের তাবলিগের মুরব্বির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকার পুরাতন জামে মসজিদে তাবলিগ জামাতের সাথী পাকিস্তানি নাগরিক আব্দুল মান্নান (৫৩) শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি পাকিস্তান তাবলিগের মুরব্বি বলে জানা গেছে। 

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মসজিদে বয়ানের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাবলিগ জামাতের সাথী ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা এবং পেশায় একজন ড্রাইভার ছিলেন। তিনি এক বছরের জন্য বাংলাদেশে

তাবলিগের কাজে এসেছিলেন। তাবলিগ জামাতের কার্যক্রমে অংশ নিতে তিনি গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন।

তারা আরও জানান, বুধবার রাতে খাবার শেষে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সঙ্গীরা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়ার তাবলিগের সাথী আব্দুল লতিফ বলেন, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ