বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

চলে গেলেন  লালমাটিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মাহবুবুল হক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমাটিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মাহবুবুল হক ইন্তেকাল করেছেন। 
আজ সকাল আনুমানিক ৯টায় রাজধানীর মিরপুর-২ কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।

মাওলানা মাহবুবুল হক (রহ.) দীর্ঘ ২৫ বছর ধরে লালমাটিয়া মাদরাসায় শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগেও তিনি দেশের একাধিক প্রসিদ্ধ মাদরাসায় শায়খুল হাদীস হিসেবে খেদমত আঞ্জাম দিয়েছেন।

তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

শিক্ষাজীবনে তিনি প্রাথমিকভাবে কাফিয়া পর্যন্ত গহরডাঙ্গা মাদরাসায় অধ্যয়ন করেন। এরপর শরহে বেকায় পর্যন্ত পড়াশোনা করেন হাটহাজারী মাদরাসায়। পরবর্তীতে জালালাইন থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত উচ্চতর শিক্ষা গ্রহণ করেন ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দে।

মরহুমের জানাযার নামাজ আজ বাদ যোহর লালমাটিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

তার ইন্তেকালে দেশের আলেম সমাজ, ছাত্রবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ