বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

ওসমান হাদীর শাহাদাতে পীর সাহেব চরমোনাই এর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তরুণ বিপ্লবী, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদী (ওসমান হাদী)  শাহাদাৎ বরণ করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই তাঁর এই শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, আমি ওসমান হাদীর শোকাহত পরিবার,স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সাথে সহমর্মিতা প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তাঁর উচু মাকামের জন্য দোয়া করছি।

 ওসমান হাদীর অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে  এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ওসমান হাদীর হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সকল শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে।  ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যহত রাখতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ