বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের রাজনীতির আকাশে আজ শোকের ছায়া। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার আহবায়ক মাওলানা কাজী মোহাম্মদ নুরুল হক, ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন ও সদস্য মাওলানা কামাল উদ্দিন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী আপোষহীন রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো।

নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন- আমীন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ