বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

খালেদা জিয়ার শোক বইয়ে মাওলানা ড. গোলাম মুহিউদ্দীন ইকরামের স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে। এতে শোকবার্তা ও সমবেদনা জানিয়ে স্বাক্ষর করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব মাওলানা ড. গোলাম মুহিউদ্দীন ইকরাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে শোক বইয়ে স্বাক্ষর করেছেন শীর্ষ নেতাদের অনেকেই। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামি দলের প্রতিনিধিরাও শোক ও সমবেদনা জানাতে ছুটে যান বিএনপির গুলশান কার্যালয়ে।

দীর্ঘদিন জটিল রোগে ভুগে গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। আজ বাদ জোহর জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ