বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

পীর সাহেব আকসিনার ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ কসবা উপজেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন জালালী (রহ.)—(পীর সাহেব আকসিনা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া)–এর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ভোর চারটায় তাহাজ্জুদের নামাজের সময় জিকিররত অবস্থায় মাওলানা জয়নাল আবেদীন জালালী (রহ.) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ শোক বিবৃতিতে বলেন, তিনি ছিলেন একজন আল্লাহভীরু আলেম, অভিজ্ঞ মুরুব্বি এবং ইসলামী আন্দোলনের পরীক্ষিত সৈনিক। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)–এর আদর্শে উজ্জীবিত হয়ে তিনি আজীবন ইসলামী আন্দোলনের ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ফ্যাসিস্ট হাসিনা-বিরোধীসহ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর দৃঢ় অবস্থান ও সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন—মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন, তাঁর কবরকে নূরে ভরপুর করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, মুরিদ ও সহকর্মীদেরকে এই শোক সইবার তাওফিক দান করেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ