বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্পাদনা পরিষদের সদস্য শায়খুল হাদিস মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাক সভাপতি মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানসহ-সভাপতিবৃন্দ ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গভীর শোক প্রকাশ করেছেন।

রোববার (১৮ জানুয়ারি) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষতি শোকবার্তায় তাঁরা বলেন, কর্মজীবনে ইসলামি কার্যক্রমের নানা অঙ্গনে তিনি অবদান রেখেছেন। লেখালেখি ও সাহিত্য সাধনায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। দীর্ঘদিন থেকে বেফাকের আল বেফাক পাবলিকেশন্স সাব-কমিটি, ক্রয়-বিক্রয় কমিটি ও সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইসলামি শিক্ষা সম্প্রসারণে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বেফাকের মুরব্বিগণ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার মাগফেরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন। মরহুমের শোকসন্তপ্ত আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের উলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ