|| মিযানুর রহমান জামীল ||
'কে ওই শোনাল মোরে আজানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!,
দুই যুগ আগে স্যারের মুখ থেকে শোনা কবি কায়কোবাদ এর আযান কবিতাটি এখনও মনে পড়ে।
জামিয়া ইসলামিয়া মাইজদীতে (নোয়াখালী আল আমিন মাদরাসা) দুই যুগেরও বেশি (২৮ বছর ১০ মাস ৩ দিন) সিনিয়র শিক্ষক হিসেবে আমানতের সাথে দায়িত্ব পালন করেন মাস্টার মজিবুল হক রহ.। তিনি ছিলেন জামেয়ার সাবেক প্রধান মুফতি (ফরিদপুরের মুফতি মুহিব্বুল হক সাহেব) এর সোহবতপ্রাপ্ত মানুষ, দাওয়াত তাবলিগে যার অবদান অবিস্মরণীয়। ২০০২ সালে ছাত্রজীবনে তিনি আমাদের জেনারেল সাবজেক্টগুলোর ক্লাস নিয়েছেন। বিভিন্ন ঘটনা ও গল্পের রেখা টেনে ছাত্রদের মন ভালো রাখার চেষ্টা করতেন এবং আমাকে খুব স্নেহ করতেন।
ক্লাসে মাঝে মধ্যে প্রসঙ্গত কুরআনের আয়াত তেলাওয়াত করে মাওলানা মুহিউদ্দিন খান রহ. এর বাংলা তাফসীরে মাআরিফুল কুরআন থেকে বিভিন্ন ঘটনা বর্ণনা করে পড়া বুঝিয়ে দিতেন। পাতলা কাঁথায় বিছানো তাঁর সাধারণ বিছানায় চোখ পড়লে বালিশের